ছেলেবেলায় কেমন ছিলেন তাঁরা? বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকাদের নিয়ে ধারাবাহিক
ছেলেবেলায় তিনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শৈশবে ওজন বেশি ছিল বলে তাঁকে ডাকা হতো ‘ফ্যাটি’ নামে। খেলাধুলার প্রতি তাঁর ছিল প্রচণ্ড টান। বাস্কেটবল, টেনিস খেলতেন তিনি। কখনো কখনো ফুটবলও। তবে ইচ্ছা ছিল বাস্কেটবল তারকা হওয়ার। উচ্চতাটা একটু বেশি হওয়ায় বাস্কেটবলে তাঁর ভালো সম্ভাবনাও আছে বলে মনে করা হয়েছিল। কিন্তু সব ছেড়ে-ছুড়ে দিয়ে ছেলেটি হয়ে গেলেন ফুটবলার। এর পেছনে একটা গল্পও আছে। ১৯৭৮ সালে ফিফা বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। টেলিভিশনে দলের খেলা দেখে আর্জেন্টিনার বিশ্বকাপ হিরো মারিও কেম্পেসের ভক্ত হয়ে যান তিনি। শুরু হয় তাঁর মতো ফুটবলার হওয়ার স্বপ্ন দেখা। বিশ্বকাপ জেতা হয়নি ছেলেটির। কিন্তু ঠিকই হয়েছেন আর্জেন্টিনার সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। ওপরের ছবিটি সেই ছেলেরই। বলুন তো কে? গ্যাব্রিয়েল বাতিস্তুতা।