ছেলেবেলায় তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেবেলায় কেমন ছিলেন তাঁরা? বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকাদের নিয়ে ধারাবাহিকবাবা পেশায় ছিলেন প্রকৌশলী। একসময় ফুটবলও খেলতেন। তবে তাঁর ফুটবল ক্যারিয়ার জার্মানির দ্বিতীয় বিভাগ ফুটবলের গণ্ডি পেরোতে পারেনি। ফুটবলার হিসেবে তিনি নিজে যা করতে পারেননি, সেটার স্বপ্ন দেখতেন ছেলেকে নিয়ে। ফুটবলও ছিল ছেলের রক্তে। খুব ছোট বয়সেই তার ফুটবল-প্রতিভা নজর কাড়ে স্থানীয় মানুষের। সাত বছর বয়সেই সে খেলত কিশোরদের দলে। তার ফুটবল-দক্ষতা এবং খেলায় দুই পায়ের ব্যবহার দেখে সবাই নিশ্চিত হয়ে গিয়েছিল—একদিন মস্ত বড় ফুটবলার হবে এই ছেলে। স্থানীয় মানুষের সেই ধারণাকে বাস্তবতায় রূপ দিয়েছে ছেলেটি। ওপরের ছবিটি তারই। বলুন তো কে? মাইকেল বালাক।