ছেলেবেলায় তিনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলেবেলায় কেমন ছিলেন তাঁরা? বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকাদের নিয়ে ধারাবাহিকবাবা ছিলেন রাগবি খেলোয়াড়। কিন্তু রাগবি টানত না ছেলেকে। টানত ফুটবল। তার বয়স যখন ছয়, বাবা রাগবি দল পরিবর্তন করে কার্ডিফ আরএফসি থেকে সুইন্টন আরএলএফসিতে খেলার জন্য সপরিবারে চলে আসেন ম্যানচেস্টারে। নতুন জায়গায় একে তো এখানে নানা-নানিকে খুব মিস করত সে, তার ওপর মিশ্র বর্ণের হওয়ায় স্কুলে তাকে সইতে হতো সতীর্থদের উপহাস। ফুটবলই সব ভুলে থাকার উপায় হয়ে দাঁড়ায় ছেলেটির। অবশ্য জ্ঞান হওয়ার পর থেকেই ফুটবল খেলত সে। নামডাক ছড়িয়ে পড়ে ম্যানচেস্টারের ডিনস এসএফসিতে খেলার সময়। ম্যান সিটির স্কাউটের নজরে পড়ে তার ঠাঁই হয় ক্লাবের ‘স্কুল অব এক্সিলেন্স’-এ। পরে তাকে নিতে চায় লিভারপুল। তবে অ্যানফিল্ডে নয়, ছেলেটির জায়গা হয় ওল্ড ট্রাফোর্ডে। উপরের ছবিটি সেই ছেলেরই। বলুন তো কে? রায়ান গিগস।