ছেলেবেলায় তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেবেলায় কেমন ছিলেন তাঁরা? বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকাদের নিয়ে ধারাবাহিককৈশোরে আর দশজনের মতো ফুটবল খেলত সেও। খোঁজ না পড়লে কখনো কখনো ঘরে ফেরার নামগন্ধও থাকত না। তবে বড় হয়ে পেশাদার ফুটবলার হওয়ার লক্ষ্য ছিল না তার। কিন্তু ১৯৮৬ সালে আর্জেন্টিনার বিশ্বকাপ জয় জীবনের মোড় ঘুরিয়ে দেয় ছেলেটির। তার বয়স তখন ১১। টেলিভিশনের পর্দায় ডিয়েগো ম্যারাডোনার খেলা দেখে তাঁর ভক্ত হয়ে যায় সে। তাকে তাতিয়ে দেয় সেই বিশ্বকাপে ম্যারাডোনার অতিমানবীয় কীর্তি। এর পর থেকেই ফুটবলার হওয়ার স্বপ্ন দেখা শুরু। বেশ কয়েকটি ক্লাবের যুবদলে যোগাযোগ করে সে। শেষ পর্যন্ত তার ঠাঁই হয় রিভার প্লেটে। ওপরের ছবিটি সেই ছেলেরই। বলুন তো কে? হার্নান ক্রেসপো।