ছেলেবেলায় তিনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলেবেলায় কেমন ছিলেন তাঁরা? বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকাদের নিয়ে ধারাবাহিকযাকে বলে মা-বাবার বাধ্য ছেলে, কৈশোরে ছেলেটি ছিল ঠিক তা-ই। নিয়ম মতো খেতে হবে, আগে আগে বিছানায় গিয়ে ঘুমোতে হবে, সকালে উঠে যেতে হবে স্কুলে—খুব কম সময়ই বরখেলাপ হতো নিয়মের। এমন শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে ছেলেকে কিন্তু মারধর করতে হয়নি মা-বাবাকে। মা সেলাইয়ের কাজ করতেন, বাবা ছিলেন ব্যবসায়ী। একমাত্র ছেলে হওয়ায় ছেলের সব আবদারই পূরণ করেছেন তাঁরা। পড়াশোনায় খুব ভালো ছিল সে, বিশেষ করে অঙ্কে। ফুটবলের সঙ্গে শৈশবের সখ্য উত্তরোত্তর বাড়তে থাকলে তা পড়াশোনার জন্য ক্ষতির কারণ হলেও কোনো বাধা দেননি অভিভাবকেরা। পরে সেই ছেলে হয়েছে মস্তবড় ফুটবলার। ওপরের ছবিটি তারই। বলুন তো কে? লুই ফিগো।