ছেলেবেলায় তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেবেলায় কেমন ছিলেন তাঁরা? বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকাদের নিয়ে ধারাবাহিকবড় ভাই টেনিস খেলতেন। তবে মেয়েটির টেনিসে আসার পেছনে বড় ভাইয়ের চেয়ে বেশি প্রভাব ছিল কার্টুনিস্ট বাবার। টেনিস কীভাবে খেলতে হয়, ইজেলে ছবি এঁকে বাবা শেখাতেন মেয়েটিকে। পাঁচ বছর বয়সে বাবার হাতেই তার টেনিসে হাতেখড়ি। নয় বছর বয়সেই সে সময়ের যুগোস্লাভিয়ার জুনিয়র চ্যাম্পিয়নশিপ জয়। চারদিকে নামডাক ছড়িয়ে পড়ে মেয়েটির। আরও দুই বছর পর মিয়ামিতে অরেঞ্জ বোল টুর্নামেন্ট খেলতে গিয়ে সে নজরে পড়ে বিখ্যাত টেনিস কোচ নিক বলেতিয়েরির। তাঁর পরামর্শেই পরের বছর বলেতিয়েরির টেনিস একাডেমিতে ভর্তি করিয়ে দেওয়া হয় মেয়েটিকে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। পরে সে হয়েছে স্বনামধন্য টেনিস খেলোয়াড়। ওপরের ছবিটি তারই। বলুন তো কে? মনিকা সেলেস।