ছেলেবেলায় তিনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলেবেলায় কেমন ছিলেন তাঁরা? বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকাদের নিয়ে ধারাবাহিকবাবা ছিলেন ফুটবলার। মা খেলতেন ভলিবল। তাঁদের মেয়েটিও যে ক্রীড়াঙ্গনের বড় তারকা হবে, সেটা শুরুতে হয়তো মা-বাবাও ভেবেছিলেন। কিন্তু শৈশব পেরোতেই তা জেনে যায় পাড়া-পড়শিরাও। মাত্র সাত বছর বয়সেই টেনিসে হাতেখড়ি মেয়েটি চমকে দেয় এক অনূর্ধ্ব-১২ প্রতিযোগিতায়। ওই টুর্নামেন্টে সে চ্যাম্পিয়ন তো হয়েছিলই, সব ম্যাচ জিতেছিল ৬-০, ৬-০ গেমে! ২০০৬ সালে জুনিয়র উইম্বলডনে চ্যাম্পিয়ন হয়েও সে প্রমাণ রাখে প্রতিভার। বলুন তো মেয়েটি কে? ক্যারোলিন ওজনিয়াকি।