ছেলেবেলায় তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেবেলায় কেমন ছিলেন তাঁরা? বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকাদের নিয়ে ধারাবাহিকমা-বাবা আর সাত ভাইবোন। ৯ সদস্যের টানাটানির সংসার। উপার্জনক্ষম সদস্য বলতে শুধু বাবা—ট্যাক্সি ড্রাইভার। দুবেলা দুমুঠো খাবার পাওয়াই যেখানে বড় ভার, সেখানে পরিবারের কোন ছেলে কোথায় গেল সে খোঁজ রাখে কে? তবে দিনের আলো ফুরোনোর পরও ছেলেটির বাড়ি ফেরা নিয়ে চিন্তিত থাকতে হতো না তার পরিবারকে। দেখা যেত সন্ধ্যার আবছা অন্ধকারেও রাস্তায় বস্তির ছেলেদের সঙ্গে সে ফুটবল খেলছে। অভাবগ্রস্ত সে এলাকায় সব শিশুর ফুটবলও ছিল না। তবে ভাগ্যবান ছেলেটি। শত অভাব-অনটনের পরও বড়দিনের পুরস্কার হিসেবে বাবা তাকে একটি ফুটবল কিনে দিয়েছিলেন। ছেলে একদিন বড় ফুটবলার হয়ে সংসারের দারিদ্র্য জয় করবে, এমন স্বপ্ন পরিবারের ছিল কি না কে জানে। তবে সেই ছেলে ফুটবলার হয়ে সংসারের অভাব ঘুচিয়ে দিয়েছে। তার বেড়ে ওঠার সময় তার পরিবারের দৈনিক আয় যেখানে ছিল তিন পাউন্ডেরও কম, সেখানে এখন তার সাপ্তাহিক বেতন ২ লাখ পাউন্ড! ওপরের ছবিটি তারই। বলুন তো কে? সার্জিও আগুয়েরো।