ছেলেবেলায় তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেবেলায় কেমন ছিলেন তাঁরা? বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকাদের নিয়ে ধারাবাহিকফুটবল খেলার সময় আর দশজন ছেলের মধ্যে সহজেই আলাদা করা যেত ছেলেটিকে। কারণ তার বয়সের অনেকের চেয়েই ভালো খেলত সে। যখন খুব ছোট, তখনই তার খেলা দেখে স্থানীয় এক কোচ মন্তব্য করেছিলেন, ‘এই ছেলে জার্মানির পেশাদার ফুটবল লিগে একদিন খেলবেই।’ ছেলেটিকে নিয়ে তাঁর অভিভাবকেরাও স্বপ্ন দেখতে লাগলেন এক সময়। ১২ বছর বয়সে তারা তাকে ভর্তি করে দিলেন জার্মানির শীর্ষস্থানীয় এক ক্লাবের যুব প্রকল্পে। কৈশোরে সে মিডফিল্ডার হিসেবে খেললেও এখন যে লেফট ব্যাক। ওপরের ছবিটি তাঁরই। বলুন তো কে? ফিলিপ লাম।