ছেলেবেলায় তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেবেলায় কেমন ছিলেন তাঁরা? বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকাদের নিয়ে ধারাবাহিকঅনেকেরই শুরুটা হয় মেধার বিচ্ছুরণ দিয়ে। কারও আবার মেধাটা প্রকাশ পায় পরে। এই ছেলেটির ক্ষেত্রে হয়েছে দ্বিতীয়টি। দেরিতে তার প্রতিভা প্রকাশ পেলেও খুব ছোট বয়সেই ফুটবল খেলা শুরু তার। যেখানে বসবাস সেখানকার এক ক্লাবের বয়সভিত্তিক দলে ছয় বছর বয়সেই খেলা শুরু। দশ বছর বয়সে সেখান থেকে সে যোগ দেয় বড় এক ক্লাবে। এখানেই আবিষ্কৃত হয় তার ফুটবল মেধা। সে নজরে পড়ে ক্লাবের সিনিয়র দলের কোচের। এরপর সিনিয়র দলের সঙ্গে অনুশীলন শুরু এবং ১৮ বছর বয়সে ক্লাবের মূল দলে অভিষেক। ওপরের ছবিটি তারই। বলুন তো কে? লুকাস পোডলস্কি।