ছেলেবেলায় তিনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলেবেলায় কেমন ছিলেন তাঁরা? বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকাদের নিয়ে ধারাবাহিক১৯৯৮ সালে জিনেদিন জিদানের অসাধারণ পারফরম্যান্স চোখে লেগে যায় ছেলেটির। তখন কতই বয়স হবে তার—১০ বছর। সেই থেকেই ছেলেটির আদর্শ জিনেদিন জিদান। জন্ম জার্মানির গেলসেনকারসেনে। তবে তার পূর্বপুরুষদের বসবাস ছিল তুরস্কে। ফুটবল ভালো খেলত বলে মাত্র আট বছর বয়সেই স্থানীয় এক ক্লাবের বয়সভিত্তিক দলে খেলার সুযোগ হয় তার। আরও কয়েকটি ক্লাবে খেলার পর ১৭ বছর বয়সে শালকে জিরোফোরে যোগ দেয় সে। সেখানে বয়সভিত্তিক দলে এক বছর খেলার পরই ক্লাবের সিনিয়র দলে অভিষেক। তার আদর্শ জিনেদিন জিদান যে ক্লাবে খেলে ক্যারিয়ার শেষ করেছেন এবং এখনো কর্মকর্তা হিসেবে যার সঙ্গে যুক্ত—সেই রিয়াল মাদ্রিদেই খেলছে সে। ওপরের ছবিটি তারই। বলুন তো কে? মেসুত ওজিল।