ছেলেবেলায় তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেবেলায় কেমন ছিলেন তাঁরা? বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকাদের নিয়ে ধারাবাহিকচার বছর বয়সে এক টেনিস তারকার বাবার কাছ থেকে একটি টেনিস র‌্যাকেট পেয়েছিল মেয়েটি। ওই র‌্যাকেট দিয়েই তার অনুশীলন শুরু এবং টেনিসের প্রতি ভালোলাগা। মেয়ের আগ্রহ দেখে অভিভাবকেরাই চাইলেন, টেনিসেই লেগে থাকুক সে। বয়স যখন ১১, এক টেনিস ক্লিনিকে মেয়েটি নজর কাড়ে টেনিস কিংবদন্তি মার্টিনা নাভ্রাতিলোভার। নাভ্রাতিলোভাই মেয়েটিকে ফ্লোরিডার নিক বোলতিয়েরির টেনিস একাডেমিতে ভর্তির পরামর্শ দিলেন তার অভিভাবকদের। আর্থিক সচ্ছলতা তেমন না থাকলেও মেয়ের ভবিষ্যতের দিকে তাকিয়ে তাকে নিয়ে বাবা পাড়ি জমালেন আমেরিকায়। সেই মেয়ে এখন টেনিসের বড় তারকা। ওপরের ছবিটি তারই। বলুন তো, কে? মারিয়া শারাপোভা।