ছেলেবেলায় তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেবেলায় কেমন ছিলেন তাঁরা? বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকাদের নিয়ে ধারাবাহিকছেলেবেলায় ফুটবল-টেনিস, সমানে দুটোই খেলত ছেলেটি। প্রথম প্রথম অসুবিধা না দেখলেও পরে অভিভাবকেরা খেয়াল করলেন এতে লেখাপড়ার ক্ষতি হচ্ছে তার। ফলে দুটোর একটিকেই বেছে নিতে বলা হলো তাকে। ছেলেটি বেছে নিল টেনিস। মাত্র আট বছর বয়সে অনূর্ধ্ব-১২ জাতীয় চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্বের চ্যাম্পিয়ন হয়ে সে মেধার প্রমাণ দিয়েছিল। আরও বড় প্রমাণ সে দেয় ১৪ বছর বয়সে অস্ট্রেলীয় গ্রেট প্যাট ক্যাশকে ক্লে কোর্টে হারিয়ে। সে প্রদর্শনী ম্যাচটিতে ক্যাশের বিপরীতে খেলার কথা ছিল বরিস বেকারের। তাঁর অনুপস্থিতিতে কোর্টে নামিয়ে দেওয়া হলো ছেলেটিকে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ছেলেটি হারিয়ে দিল ক্যাশকে। ওপরের ছবিটি সেই ছেলেরই। বলুন তো কে?