ছেলেবেলায় তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেবেলায় কেমন ছিলেন তাঁরা? বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকাদের নিয়ে ধারাবাহিকসচ্ছল পরিবারে জন্ম ছেলেটির। বড় দুই ভাইয়ের একজন টেনিস খেলতেন। অনেকটা ভাইয়ের দেখাদেখিই টেনিসে আসা তার। স্কুলে পড়ার সময় অবশ্য মাঝেমধ্যে সে বাস্কেটবলও খেলত। তবে হাতের নাগালেই টেনিস খেলার বিভিন্ন সরঞ্জাম থাকায় টেনিস খেলাটাই বেশি হতো। ভালো প্রশিক্ষণ নিয়ে বড় ভাই যাতে বড় টেনিস খেলোয়াড় হতে পারে সেজন্য টেক্সাস থেকে ছেলেটির পরিবার পাড়ি জমায় ফ্লোরিডায়। কিন্তু পিঠের ইনজুরির কারণে তিনি বেশি দূর যেতে পারেননি। তবে পেরেছে ছেলেটি। গ্র্যান্ড স্লাম জিতেছে। উঠেছে র‌্যাঙ্কিংয়ের শীর্ষেও। ওপরের ছবিটি সেই ছেলেরই। বলুন তো কে?