ছেলেবেলায় তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেবেলায় কেমন ছিলেন তাঁরা? বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকাদের নিয়ে ধারাবাহিকবাবা-চাচারা ছিলেন পেশাদার স্কিয়ার। পরিবারের ইচ্ছা ছিল ছেলেও স্কি খেলোয়াড় হয়ে উঠুক। তা না হলে ফুটবলার। কিন্তু ছেলেটিকে টানল টেনিস। মাত্র চার বছর বয়সেই খেলা শুরু। ছয় বছর বয়সেই সে নজরে পড়ে সেই সময়ের যুগোস্লাভিয়ার টেনিস কোচ ইয়েলেনা জেনসিচের। তাকে নিয়ে জেনসিচ মন্তব্য করেছিলেন, ‘মনিকা সেলেসের পর আমার দেখা সেরা টেনিস-প্রতিভা।’ এরপর তাঁর তত্ত্বাবধানেই পরের ছয় বছর কেটেছে ছেলেটির। ১২ বছর বয়সে জার্মানির এক টেনিস একাডেমিতে ভর্তি হয় সে। আরও দুই বছর পর ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে নাম লিখিয়ে শুরু আন্তর্জাতিক ক্যারিয়ার। পাশের ছবিটি সেই ছেলেরই। বলুন তো, কে?