ছেলেবেলায় তিনি
ছেলেবেলায় কেমন ছিলেন তাঁরা? বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকাদের নিয়ে ধারাবাহিকশুধু টেনিস নয়, ছোটবেলায় ব্যাডমিন্টন, বাস্কেটবলও খেলত ছেলেটি। তবে টেনিসের প্রতি ছিল আলাদা টান। জার্মানির এই টেনিস কিংবদন্তি বরিস বেকার ছিলেন তার প্রথম ক্রীড়া আদর্শ। কতখানি সেটা বোঝা যায় এ ঘটনায়। ১৯৮৮ সালে উইম্বলডনের ফাইনালে স্টেফান এডবার্গের বিপক্ষে হেরে যান বেকার। তাঁর হার নিশ্চিত হওয়ার পর কেঁদে ফেলে ছেলেটি। ছোটবেলায় খুবই মেজাজি ছিল সে। কোর্টে হারলে হাতের র্যাকেটটা কখনো আস্ত থাকত না, ভেঙে ফেলত। তবে লক্ষণীয় ব্যাপার ছিল, হারার পর ছেলেটির রাগ থাকত শুধু নিজের ওপর, আম্পায়ার কিংবা নেটের ওপারের প্রতিপক্ষের ওপর নয়।এই মেজাজটাকে কীভাবে তার টেনিস উন্নয়নে কাজে লাগানো যায়, তা নিয়ে কাজ শুরু করলেন অস্ট্রেলিয়ার সাবেক টেনিস খেলোয়াড় পিটার কার্টার তার কোচ হওয়ার পর। প্রায় চার বছর ধরে কার্টারের তত্ত্বাবধানেই অনুশীলন করেছে সে। খেলায় করেছে দারুণ উন্নতি। পরে সেই ছেলে হয়েছে টেনিসের এক নম্বর তারকা। ওপরের ছবিটি তারই। বলুন তো কে?উত্তর: রজার ফেদেরার