ছেলেবেলায় তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেবেলায় কেমন ছিলেন তাঁরা? বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকাদের নিয়ে ধারাবাহিকছোটবেলাতেই চারদিকে নামডাক ছড়িয়ে পড়েছিল ছেলেটির। স্বপ্ন ছিল বার্সেলোনার হয়ে খেলার। তবে বার্সেলোনার নজরে পড়ার আগেই মাতারো ক্লাবের যুব প্রকল্পে ভর্তি হয়েছিল সে। বয়সভিত্তিক টুর্নামেন্টে ওই ক্লাবের হয়ে একবার খেলা পড়েছিল বার্সেলোনার বিপক্ষে। কিন্তু ছেলেটিকে সে ম্যাচে খেলানো হয়নি। একটা ভয় থেকেই মাতারোর কোচ খেলাননি ছেলেটিকে। যদি বার্সেলোনার স্কাউটের নজরে পড়ে যায় সে! তবে কোচের এই কৌশল কাজে আসেনি। একদিন ঠিকই নজরে পড়ে বার্সেলোনার স্কাউটদের এবং মাত্র ১০ বছর বয়সেই সে ভর্তি হয় ক্লাবটির যুব প্রকল্পে। ওপরের ছবিটি সেই ছেলেরই। বলুন তো কে?