ছেলেবেলায় তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেবেলায় কেমন ছিলেন তাঁরা? বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকাদের নিয়ে ধারাবাহিককুস্তি ছিল তার প্রিয় খেলা। ছেলেবেলায় টিভিতে কুস্তি তো সে দেখতই, সময়-সুযোগ মিললে কুস্তি শুরু হতো বড় ভাইয়ের সঙ্গে। ঘুম থেকে উঠে বিছানার ওপরই হয়ে যেত এক রাউন্ড। খেলত ফুটবলও। একবার রেঞ্জার্স ফুটবল ক্লাবের বয়সভিত্তিক দলে অনুশীলনের সুযোগও পেয়েছিল সে। কিন্তু না কুস্তি, না ফুটবল—কোনোটিকেই পেশা হিসেবে বেছে নেয়নি সে। বেছে নিয়েছে টেনিসকে। ওপরের ছবিটি সেই ছেলেরই। বলুন তো কে? অ্যান্ডি মারে।