ছেলেবেলায় তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেবেলায় কেমন ছিলেন তাঁরা? বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকাদের নিয়ে ধারাবাহিকমাত্র সাত বছর বয়সে ফুটবল খেলা শুরু ছেলেটির। বেশির ভাগ সময়ই সে খেলত স্ট্রাইকার হিসেবে, দলের প্রয়োজনে কখনো বা মিডফিল্ডে। কিন্তু বিশ্ব ফুটবলে সেই ছেলে প্রতিষ্ঠা পেল গোলরক্ষক হিসেবে! স্ট্রাইকার হিসেবে শুরুর পর গোলরক্ষক হয়ে ওঠার পেছনে একটা গল্পও আছে। ১০ বছর বয়সে পা ভেঙে গিয়েছিল ছেলেটির। খেলা পুরোপুরি বন্ধ। ধীরে ধীরে যখন সুস্থ হতে লাগল, আবার মাঠে হাজির সে। দৌড়-ঝাঁপ কম করতে হয় এবং আবার চোট পাওয়ার আশঙ্কা কম বলে তার জায়গা হলো গোলপোস্টের নিচে। সেই থেকে ছেলেটি হয়ে উঠল গোলকিপার। ওপরের ছবিটি তারই। বলুন তো কে? পিওতর চেক।