ছেলেবেলায় তিনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলেবেলায় কেমন ছিলেন তাঁরা? বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকাদের নিয়ে ধারাবাহিকশৈশব-কৈশোরে যাঁরা ভালো খেলতে পারেন না, ফুটবল মাঠে সাধারণত তাঁদের ঠাঁই হয় গোলপোস্টের নিচে। এ ক্ষেত্রে ব্যতিক্রম ছিল ছেলেটি। তার ইচ্ছাই ছিল গোলকিপার হওয়া। বাড়ির পাশে ফাঁকা জায়গা, পার্ক—যেখানেই সঙ্গী জুটত শুরু হয়ে যেত ফুটবল। কখনোসখনো ছেলেটির বাবাও খেলতেন তার সঙ্গে। একদিন গোলকিপার ছেলের বিপক্ষে বেশ কিছু শট নিলেন বাবা। ছেলের পারফরম্যান্সে খুশি হয়ে তাকে কিনে দিলেন এক জোড়া গ্লাভস। সেই উপহার স্বপ্নের পথে এক ধাপ এগিয়ে দেয় ছেলেটিকে। মাত্র ৯ বছর বয়সে সে যোগ দেয় রিয়াল মাদ্রিদের যুব প্রকল্পে। পাশের ছবিটি তারই। বলুন তো কে? উত্তর: ইকার ক্যাসিয়াস