ছেলেবেলায় তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেবেলায় কেমন ছিলেন তাঁরা? বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকাদের নিয়ে ধারাবাহিকবাবা ছিলেন বক্সার। তবে তাঁর ইচ্ছা ছিল ছেলেকে টেনিস খেলোয়াড় বানাবেন। সেই ইচ্ছা থেকেই খুব ছোট বয়সে ছেলের হাতে তুলে দেওয়া হলো র‌্যাকেট। মন না চাইলেও সময়ে-অসময়ে বাবার ভয়ভীতিতে টেনিস প্র্যাকটিস করতে হতো ছেলেটিকে। ১৩ বছর বয়সে তাকে নিয়ে যাওয়া হলো ফ্লোরিডার নিক বোলেতিয়েরির টেনিস একাডেমিতে। থাকার যা খরচ, তাতে খুব বেশি দিন থাকা হতো না ছেলেটির। কিন্তু মাত্র ৩০ মিনিট ছেলেটির খেলা দেখে তার মধ্যে কী যেন আবিষ্কার করলেন বোলেতিয়েরি। বিনা বেতনে ছেলেটিকে থাকার সুযোগ করে দিলেন একাডেমিতে। সেই ছেলে একটা সময় শাসন করেছে বিশ্ব টেনিসকে। ওপরের ছবিটি তারই। বলুন তো কে? আন্দ্রে আগাসি।