ছেলেবেলায় কেমন ছিলেন তাঁরা? বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকাদের নিয়ে ধারাবাহিক
ছেলেবেলায় তিনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওল্ড ট্রাফোর্ডের অদূরেই ছিল বসবাস। তবে ওল্ড ট্রাফোর্ডের দল ম্যানচেস্টার ইউনাইটেড নয়, শৈশব-কৈশোরে ছেলেটি ছিল ওল্ডহাম অ্যাথলেটিকের ভক্ত। ভালো ফুটবলও খেলত। ছোটবেলাতেই চারদিকে ছড়িয়ে পড়েছিল নামডাক। তবে শুধু ফুটবল নয়, খেলত ক্রিকেটও। ছোটদের নিয়ে আয়োজিত স্থানীয় এক লিগে খেলার সময় সে নজরে পড়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেডের স্কাউটের। তার পর থেকে ফুটবলই হয়ে ওঠে তার ধ্যানজ্ঞান। ১৪ বছর বয়সেই সে চুক্তি করে ফেলে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। উপরের ছবিটি সেই ছেলেরই। বলুন তো কে? পল স্কোলস।