ছেলেবেলায় তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেবেলায় কেমন ছিলেন তাঁরা? বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকাদের নিয়ে ধারাবাহিকএক জোড়া বুট উপহার পাওয়ার পর খুব ছোট্টবেলায়, ছয় বছর বয়সে ফুটবল খেলা শুরু হয়েছিল ছেলেটির। কয়েক বছরের মধ্যেই ভালো খেলোয়াড় হিসেবে খ্যাতি ছড়িয়ে পড়ে চারদিকে। কতটা ভালো খেলত সে—এই ঘটনা থেকে অনুমান করে নিতে পারেন। এক ম্যাচে তার দল প্রথমার্ধে পিছিয়ে পড়েছিল ০-৪ গোলে। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামানো হলো তাকে। নাটকীয়ভাবে পাল্টে গেল ম্যাচের গতি-প্রকৃতি। ম্যাচ শেষে তার নামের পাশে জমা পড়ল ৮ গোল!এমন প্রতিভাবান স্ট্রাইকার হওয়ার পরও ফুটবল ছেড়ে দিতে চেয়েছিল সে। ১৫ বছর বয়সে কাজ জুটেছিল জাহাজ নির্মাণ কারখানায়। সে সময় স্থানীয় যে ক্লাবে খেলত সেই দলের কোচ জোর আপত্তি না করলে হয়তো আজকের শীর্ষস্থানীয় ফুটবলার হওয়া হতো না তার। ওপরের ছবিটি সেই ছেলেরই। বলুন তো কে? জ্লাতান ইব্রাহিমোভিচ।