ছেলেবেলায় তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেবেলায় কেমন ছিলেন তাঁরা? বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকাদের নিয়ে ধারাবাহিকবড় ভাই ছিলেন ফুটবলার। এটা অবশ্য ফুটবলকে ক্যারিয়ার হিসেবে বেছে নেওয়ার ক্ষেত্রে কাজে দিয়েছে। তবে ফুটবলের প্রতি ছেলেটির যে টান ছিল, তাতে ভাই ফুটবলার না হলেও তার ফুটবলে আসাটা আটকাত না। ছোটবেলা থেকেই ফুটবল খেলত সে। স্থানীয় এক ক্লাবের বয়সভিত্তিক দলে খেলা শুরু করলেও কয়েক বছর পর স্পেনের এক প্রথম সারির ক্লাব তাদের একাডেমিতে ভর্তি করে নেয় তাকে। এরপর ছেলেটিকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। এখন যে রিয়াল মাদ্রিদ এবং স্পেনের জাতীয় দলের নিয়মিত সদস্য। দুই পাশের ছবি দুটি তারই। বলুন তো কে? উত্তর: সার্জিও রামোস