ছেলেবেলায় তিনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলেবেলায় কেমন ছিলেন তাঁরা? বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকাদের নিয়ে ধারাবাহিকসমবয়সী অন্যদের চেয়ে তার কান দুটো আকারে একটু বড় ছিল। ছেলেবেলায় সহপাঠীদের নজর এড়ায়নি তা। সহপাঠীরা তো বটেই, কখনো কখনো ওপর ক্লাসের বড় ভাইয়েরাও সুযোগ পেলেই কানের পাতায় হাত বোলাত। ব্যাপারটা ছেলেটির কাছে বিরক্তিকর হয়ে উঠেছিল। এ থেকে রক্ষা পেতে বেসবল ক্যাপ পরা শুরু করে সে। তার বিনোদনের বিষয় ছিল সাঁতার। বড় দুই বোন সাঁতার শিখতেন। তাঁদের দেখে দেখেই সাঁতারে আসা তার। মাত্র সাত বছর বয়সে সাঁতরানো শুরু ছেলেটির। ১০ বছর বয়সে বয়সভিত্তিক সাঁতারে জাতীয় রেকর্ড গড়া। তখনই বোঝা গিয়েছিল, বড় হয়ে এই ছেলে মস্ত সাঁতারু হবে। মিথ্যা হয়নি সেদিনের সেই অনুমান। ওপরের ছবিটি সেই ছেলেরই। বলুন তো কে? মাইকেল ফেল্প্স।