ছেলেবেলায় তিনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলেবেলায় কেমন ছিলেন তাঁরা? বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকাদের নিয়ে ধারাবাহিকবাবা টেনিস খেলতেন শখের বসে। নেটের অপর প্রান্তে বাবার প্রতিপক্ষ থাকতেন বড় দুই ভাইয়ের একজন। বাবা ও ভাইদের খেলতে দেখেই মেয়েটির টেনিস খেলতে শেখা। তবে তার টেনিসে আসায় বড় ভূমিকা মার্টিনা নাভ্রাতিলোভার। জ্ঞান হওয়ার পর থেকে খেলতে দেখেছেন নাভ্রাতিলোভাকে। তাঁকেই আদর্শ মেনে মেয়েটির বড় হয়ে ওঠা। তবে নিয়ম ধরে কোনো অনুশীলন করত না মেয়েটি। দিনে যা এক-দেড় ঘণ্টা অনুশীলন হতো, সেটা ছিল স্কুল ছুটির পর কোর্টে বাবার মুখোমুখি হওয়া। কোনো পেশাদার কোচ নয়, শৈশব-কৈশোরে বাবার তত্ত্বাবধানেই চলেছে তার অনুশীলন। সেই মেয়ে আজ বিশ্ব টেনিসের বড় তারকা। ওপরের ছবিটি তাঁরই। বলুন তো কে? পেত্রা কেভিতোভা।