ছেলেবেলায় তিনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলেবেলায় কেমন ছিলেন তাঁরা? বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকাদের নিয়ে ধারাবাহিকছেলেটি যখন খুব ছোট, তখন তার মাকে ছেড়ে চলে গিয়েছিল বাবা। জ্ঞান হওয়ার পর থেকেই সে দেখেছে টিকে থাকার জন্য মায়ের লড়াই। স্থায়ী কোনো কাজ ছিল না মায়ের। জীবিকার সন্ধানে আজ এখানে তো কাল ওখানে ছোটাছুটি করতে হতো তাকে। যে কারণে ছেলেকে নিয়ে কোনো জায়গায় থিতু হতে পারেনি মা। ব্যাপারটি প্রভাব ফেলেছিল ছেলেটির মনেও। স্কুলে সহজেই অন্য শিশুদের সঙ্গে মিশতে পারত না সে। পড়াশোনাতেও ভালো ছিল না। তবে এমন হতাশার মধ্যে তার বিনোদন ছিল খেলাধুলা। ফুটবল খেলত সে; খেলত বাস্কেটবলও। অন্য ছেলেমেয়ের তুলনায় তার উচ্চতা একটু বেশি ছিল। ওই ছোট বয়সেই বাস্কেটবল খেলার সময় স্থানীয় এক কোচের নজরে পড়ে সে। এরপর জীবনের গতিপথ বদলে যায় তার। ওপরের ছবিটি সেই ছেলেরই। বলুন তো কে? লেব্রন জেমস।