ছেলেবেলায় তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা ছিলেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা। মা নৃত্যশিল্পী। মা চেয়েছিলেন মেয়ে নাচ-গান শিখুক। ছয় বছর বয়সে নাচের ক্লাসে ভর্তিও করে দেওয়া হয় মেয়েটিকে। কিন্তু নাচ তার ভালো লাগেনি। তার ভালো লাগত খেলাধুলা, আরও ভালো করে বললে ফুটবল। চাকরির সুবাদে বাবাকে পরিবার নিয়ে এ-জায়গায় ও-জায়গায় থাকতে হতো। এই ‘দৌড়াদৌড়ির’ মধ্যেও ফুটবলে বিনোদন খুঁজে নিত মেয়েটি। এই ফুটবলপ্রীতি বৃথা যায়নি। পরে সে বড় ফুটবলার হয়েছে। মস্ত বড় ফুটবলার। ওপরের ছবিটি তারই। বলুন তো, কে? মিয়া হ্যাম।