ছেলেবেলায় তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেবেলায় কেমন ছিলেন তাঁরা? বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকাদের নিয়ে ধারাবাহিকদেশ-বিদেশ ঘুরে দেখার খুব শখ ছিল ছেলেটির। কিন্তু পারিবারিক অবস্থা তেমন সচ্ছল ছিল না। মনে মনে তাই সে ঠিক করে রেখেছিল, বড় হয়ে লরিচালক হবে। এতে টাকা খরচ না করেও নিত্যনতুন জায়গা দেখার সুযোগ মিলবে। অবশ্য ফুটবলার হওয়ারও ইচ্ছা ছিল তার। বাড়ির আশপাশে তিন বন্ধু মিলে সময়-অসময়ে বল নিয়ে পড়ে থাকত। কারণ সে তো একটাই—বড় হয়ে মস্ত ফুটবলার হওয়া। শুরুটা তার হয়েছিল গোলকিপার হিসেবে। দৌড়ঝাঁপ কম বলে গোলপোস্টের নিচে থাকাটা পছন্দ ছিল তার। ইনজুরির আশঙ্কা কম থাকায় এতে সায় ছিল তাঁর মায়েরও। পরে আপত্তি তুলেছিলেন তার ভাই। মাকে বুঝিয়েছিলেনও, ‘আক্রমণে তোমার ছেলে কেমন খেলে, সেটা তুমি দেখবে না?’ এর পর থেকে মাঠের পজিশন বদলে ফেলা তার। নামকরা ফুটবলার হওয়া এবং দেশ-বিদেশ ঘোরা—দুটি স্বপ্নই পূরণ হয়েছে ছেলেটির। ওপরের ছবিটি তারই। বলুন তো কে? আলেসান্দ্রো দেল পিয়েরো।