ছেলেবেলায় তিনি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছেলেবেলায় কেমন ছিলেন তাঁরা? বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকাদের নিয়ে ধারাবাহিকছোটবেলা থেকেই একটু আলাদা ছিল ছেলেটি। তার বয়সী সবার স্বপ্ন যখন বড় কিছু হওয়া, তখন সে স্বপ্ন দেখত পেট্রল পাম্পে কাজ করার। পেট্রল নেওয়ার জন্য মা গাড়ি চালিয়ে স্টেশনে আসতেন। গাড়িতে তেল নেওয়ার পর টাকা দিতেন স্টেশনের কর্মচারীদের হাতে। তা দেখেই ইচ্ছা জেগেছিল ছেলেটির—বড় হয়ে সেও একদিন পেট্রল পাম্পে চাকরি করবে। টাকায় টাকায় ভরে যাবে তার মানিব্যাগ।কিন্তু বড় হয়ে সে হয়ে গেল ফুটবলার। অনেক আগে থেকেই অবশ্য খেলাটার সঙ্গে সখ্য তার। নয় মাস বয়সেই নাকি হাঁটতে শেখে সে। আর তখন থেকেই খেলা শুরু প্লাস্টিকের বলে! শুধু খেলতই না, ঘুমাতে গেলেও বিছানায় নিয়ে যেত বল। ওপরের ছবিটি সেই ছেলেরই। বলুন তো কার? ফানসেস্কো টট্টির।