ছেলেবেলায় তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুধ খেতে ভীষণ ভালোবাসে। আরও একটা জিনিস পছন্দ তার—পিত্জা। তবে ছেলেটিকে পেটুক ভাবার কোনো কারণ নেই। সমবয়সী দু-চারজনকে সঙ্গে পেলে দুধ এবং পিত্জার টান উপেক্ষা করেও ঘণ্টার পর ঘণ্টা ফুটবল খেলত রাস্তায়। বাবা ফুটবল খেলতেন। ডিফেন্ডার হিসেবে স্থানীয় পর্যায়ে নামডাকও ছড়িয়ে পড়েছিল। কিন্তু উচ্চতা কম হওয়ায় বেশি দূর এগোতে পারেননি। বাবার অধরা স্বপ্ন পূরণ করেছে এই ছেলে। স্থানীয় এক দলে খেলার সময় নাপোলি ক্লাবের এক স্কাউটের নজরে পড়ে। ক্লাবটি চুক্তিবদ্ধও করে ফেলে তাকে। তবে সেই ক্লাবে তার শুরুটা হয়েছিল বলবয় হিসেবে। এর জন্য একটা গর্বও আছে তার। বলবয় হওয়ার সুবাদেই নাপোলিতে যে খুব কাছ থেকেই দেখার সুযোগ হয়েছে ডিয়োগো ম্যারাডোনাকে। সেই ছেলেটির নেতৃত্বেই চতুর্থবারের মতো বিশ্বকাপ জিতেছে ইতালি। বলুন তো কে? ফ্যাবিও ক্যানাভারো।