ছেলের খোঁজ না পাওয়ায় আমিনীর ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও ছেলের কোনো খোঁজ না পাওয়ায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির ফজলুল হক আমিনী। আজ সোমবার লালবাগ কার্যালয়ে হরতালে গ্রেপ্তার হওয়া কয়েকজন জামিনে মুক্ত হয়ে দেখা করতে এলে আমিনী এই উদ্বেগ প্রকাশ করেন।আমিনী বলেন, ‘কোরআনি আন্দোলনে দুইজন শহীদ হয়েছেন। আড়াই শতাধিক গ্রেপ্তার হয়েছে। আমার ছেলে আবুল হাসানাতকে সরকারি গোয়েন্দারা অপহরণের মতো ন্যক্কারজনক কাজ করেছে। এখন পর্যন্ত তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কিন্তু আমার পুরো পরিবারকেও যদি নিঃশেষ করে ফেলা হয়, তবুও আন্দোলন থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ নেই।’আমিনী ২০ এপ্রিল ঢাকায় জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলনসহ ঘোষিত সব কর্মসূচি সর্বাত্মকভাবে পালনের জন্য কর্মীদের প্রতি আহ্বান জানান।এ সময় কেন্দ্রীয় নেতারা ছাড়াও ধামরাইয়ের ওলামা পরিষদের সভাপতি আশরাফ আলী, হাফেজ সিরাজুল ইসলাম, হাফেজ আবু বকর, আবদুল আউয়াল, আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।