ছেলের বাবা মুহিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৬ সালে অনুষ্ঠিত ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার প্রথম রানারআপ মুহিন ছেলের বাবা হয়েছেন। গত বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মুহিনের স্ত্রী শামস নিগারের অস্ত্রোপচার করা হয়। মুহিন বলেন, ‘বাবা ব্যাপারটা যে কী, সেটা এত দিন টেরই পাইনি। বুধবার সন্ধ্যার পর নিজের মধ্যে এক অসাধারণ অনুভূতি অনুভব করছি।’মুহিন তাঁর ছেলের নাম রেখেছেন কিংশুক খান।মুহিন ও শামস নিগারের বিয়ে হয় ২০০৯ সালের ২৬ মার্চ।