ছেলের বাবা হলেন মুহিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলের বাবা হলেন ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ ২০০৬’ প্রতিযোগিতার প্রথম রানারআপ মুহিন। গতকাল বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের পুত্রসন্তানের বাবা হন তিনি। চিকিত্সক মুর্শিদা বেগমের তত্ত্বাবধানে মুহিনের স্ত্রী শামস নিগারের অস্ত্রোপচার করা হয়। মা ও ছেলে দুজনেই সুস্থ আছেন। বাবা হওয়ার আনন্দে মুহিন বলেন, ‘বাবা ব্যাপারটা যে কী, সেটা এত দিন টের পাইনি। বাবা হওয়ার পর এখন সেটা অনুভব করছি। আসলে এ এক অসাধারণ অনুভূতি। বলে বোঝাতে পারব না।’মুহিনের ছেলের নাম রাখা হয়েছে কিংশুক খান মিশোর। ২০০৯ সালের ২৬ মার্চ শামস নিগারকে বিয়ে করেন ক্লোজআপ ওয়ান তারকা মুহিন। এখন পর্যন্ত মুহিনের তিনটি একক অ্যালবাম প্রকাশিত হয়। এগুলো হচ্ছে, ‘তোমার জন্য’, ‘গোপন কথা’ এবং ‘ঘুম আসে না’। এ ছাড়া বেশ কয়েকটি মিশ্র অ্যালবামেও কণ্ঠ দিয়েছেন মুহিন।