ছেলের বিচারে গঠিত বেঞ্চে নেই ইফতেখার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলের বিরুদ্ধে জারি করা সুয়োমোটো নোটিশের শুনানির জন্য গঠিত বেঞ্চ থেকে নিজেকে প্রত্যাহার করে নিলেন পাকিস্তানের প্রধান বিচারপতি ইফতিখার মোহাম্মদ চৌধুরী। গতকাল বৃহস্পতিবার ছেলে আরসালান ইফতিখারের মামলার শুনানিকালে তিনি এ সিদ্ধান্ত নেন। দ্য ডন অনলাইনে প্রকাশিত খবরে এ তথ্য জানানো হয়।ইফতিখার চৌধুরীর ছেলের বিরুদ্ধে অনৈতিক লেনদেনের গুরুতর কিছু অভিযোগ আনা হয়েছে। সুপ্রিম কোর্টে ঝুলে থাকা মামলা খারিজ করে দেওয়ার জন্য ইফতিখার চৌধুরীর পক্ষে তাঁর ছেলে আরসালান ইফতিখার আবাসন প্রতিষ্ঠান বাহরিয়া টাউনের প্রধান মালিক রিয়াজের কাছ থেকে ৩০-৪০ কোটি রুপি নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।এর আগে বুধবার শুনানি চলাকালে দৃশ্যত বিব্রত হন ইফতিখার চৌধুরী। এ সময় তিনি অঙ্গীকার করেন, আদালতে তাঁর ছেলে দোষী সাব্যস্ত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবেন। ইফতিখার বলেন, ‘আমি আমার ছেলে বা কোনো স্বজনকে ছাড় দেব না। যেকোনো মূল্যে তিনি তাঁর মর্যাদা ও সততা রক্ষা করবেন।’