ছেলের মোবাইল নম্বর থেকে আমিনীকে হুমকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির ফজলুল হক আমিনীকে তাঁর ছেলে হাসনাতের মোবাইল নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় লালবাগ থানায় আজ মঙ্গলবার সকালে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আমিনীর জামাতা জুবায়ের আহমেদ।আমিনী প্রথম আলোকে জানান, গতকাল সোমবার রাতে ছেলে হাসনাতের মোবাইল ফোন থেকে তাঁর মোবাইলে ফোন করে হুমকি দেওয়া হয়। হুমকিদাতার পরিচয় জানতে চাইলে অন্য পাশ থেকে তারা বলে, ‘আপনি বেশি বাড়াবাড়ি শুরু করেছেন। আপনার পরিণতি ভালো হবে না।’আমিনী অভিযোগ করে বলেন, তাঁর ছেলে হাসনাতকে সরকারের লোকজন অপহরণ করেছে। এখন তাঁকে ভয় দেখানোর জন্য হুমকি দেওয়া হচ্ছে। এসব হুমকিতে তিনি আন্দোলন থেকে সরে আসবেন না বলে জানিয়েছেন।