ছেলের হত্যা: সাক্ষ্য দিলেন এ টি এম শামসুজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় ছেলে কামরুজ্জামান ওরফে কবির হত্যা মামলায় সাক্ষ্য দিয়েছেন জনপ্রিয় অভিনেতা এ টি এম শামসুজ্জামান। এ মামলার একমাত্র আসামি তাঁর ছোট ছেলে খলিকুজ্জামান ওরফে কুশল। আজ বুধবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নুর উদ্দিন এ টি এম শামসুজ্জামানের সাক্ষ্য নেন। আদালত আগামী ১৯ ফেব্রুয়ারি পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। কবির গত বছরের ১৩ মার্চ বিকেলে রাজধানীর সূত্রাপুর থানার দেবেন্দ্রনাথ দাস লেনের ৪৬ নম্বর হোল্ডিংয়ের নিজ বাড়িতে ছোট ভাই কুশলের ছুরিকাঘাতে খুন হন। এ ঘটনায় খলিকুজ্জামানকে আসামি করে সূত্রাপুর থানায় মামলা করা হয়। আজ খলিকুজ্জামানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শামসুজ্জামান আদালতকে বলেন, ‘কথা-কাটাকাটির একপর্যায়ে আমি বড় ছেলে কবিরকে রক্তাক্ত অবস্থায় বিছানায় দেখতে পাই। তখন আমার কোনো বোধশক্তি ছিল না।’