ছোট উদ্যোগের জন্য সহযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের দেশের অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।এ ছাড়া কর্মসংস্থানের বড় একটা জায়গা হয়ে উঠেছে এই এসএমই খাত। এর বিকাশে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ঋণসুবিধা দিচ্ছে। ফলে কারও ইচ্ছা আর চেষ্টা থাকলে পুঁজি সংগ্রহ করা এখন খুব বেশি সমস্যা নয়। বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ঋণ দেওয়ার প্রক্রিয়ায় রয়েছে বৈচিত্র্য। তবে ট্রেড লাইসেন্স, ব্যাংক স্টেটমেন্ট—এসব প্রয়োজনীয় কাগজপত্রের প্রমাণ সব ক্ষেত্রেই লাগবে।বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ছোট উদ্যোক্তাদের আকৃষ্ট করতে ইদানীং বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। আর নারী উদ্যোক্তা গড়ে তোলার জন্য ১০ শতাংশ সুদে ঋণসুবিধাও দিচ্ছে অনেক প্রতিষ্ঠান। ব্যাংক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কথা বলে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে কী ধরনের সুবিধা আছে, তা এ প্রতিবেদনে তুলে ধরা হলো— এসএমই ফাউন্ডেশনক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নের মাধ্যমে বেশি বেশি কর্মসংস্থান, জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং দারিদ্র্র্য বিমোচনের লক্ষ্যে তৃণমূল, স্থানীয় ও জাতীয় পর্যায়ে কাজ করে যাচ্ছে এ প্রতিষ্ঠানটি। এ প্রতিষ্ঠান যেসব খাতে বিশেষ গুরুত্ব দিচ্ছে: কৃষিভিত্তিক ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প, প্লাস্টিক ও সিনথেটিক শিল্প, চামড়া ও চামড়াজাত পণ্য, হালকা প্রকৌশল (লাইট ইঞ্জিনিয়ারিং) শিল্প, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস শিল্প এবং ফ্যাশন ডিজাইন ও পোশাক তৈরি শিল্প। সরাসরি কোনো উদ্যোক্তাকে ঋণের টাকা দেয় না এ প্রতিষ্ঠান। তবে উৎপাদন, প্রযুক্তিনির্ভর ও কৃষিপণ্য প্রসেসিংয়ের সঙ্গে জড়িত ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানগুলোর অনুকূলে সর্বোচ্চ ৯ শতাংশ সুদে ব্যাংকিং ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ‘ক্রেডিট হোলসেলিং’ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে এ ফাউন্ডেশন উদ্যোক্তাদের সহায়তা দিয়ে থাকে। জামানতবিহীন এ ঋণের পরিমাণ ৫০ হাজার থেকে সাড়ে সাত লাখ টাকা। দুই বছরের মধ্যে শোধ করতে হয় এ ঋণ। দুটি আর্থিক প্রতিষ্ঠানের (মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক) মাধ্যমে এ প্রতিষ্ঠান পরোক্ষভাবে উদ্যোক্তাদের ঋণ দিয়েছে স্বল্প সুদে ও সহজ শর্তে। এ ছাড়া বাংলাদেশের সৃজনশীল নারী উদ্যোক্তাদের কাজকে জাতীয়ভাবে পুরস্কৃত করে থাকে এসএমই ফাউন্ডেশন।মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডএ প্রতিষ্ঠান থেকে ঋণ পেতে হলে অবশ্যই ছয় মাসের ব্যবসার অভিজ্ঞতা থাকতে হবে। ১৬ দশমিক ৭৮ শতাংশ সুদে ৫০ হাজার থেকে এক কোটি টাকা এবং জামানতহীন ৫০ হাজার থেকে সাড়ে সাত লাখ টাকা ঋণ পেতে পারেন উদ্যোক্তারা। নারীদের ঋণ দেওয়া হয় ১০ শতাংশ সুদে ২৫ হাজার থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত। তবে পাঁচ বছরের মধ্যে পরিশোধ করতে হয় এ ঋণ।বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক)বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন অক্ষরজ্ঞানসম্পন্ন, সাবালক, শিক্ষিত, স্বল্প শিক্ষিত, অনূর্ধ্ব ৪৫ বছর বয়সী কারুশিল্পীদের ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ঋণ দেয়। সে ক্ষেত্রে উদ্যোক্তাদের ৫০ হাজার টাকা ঋণ দেওয়া হয়ে থাকে। এ প্রতিষ্ঠান স্থায়ী মূলধন ১০ শতাংশ এবং চলতি মূলধন ১২ শতাংশ সুদে ঋণ দিয়ে থাকে। সে ক্ষেত্রে তিন-পাঁচ বছরের মধ্যে ঋণ পরিশোধ করতে হয়। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য এ ব্যাংকে তিন ধরনের ঋণের ব্যবস্থা রয়েছে। বিজনেস ইনস্টলমেন্ট লোনের ক্ষেত্রে নতুন ঋণগ্রহীতা হলে সর্বোচ্চ ৬০ লাখ টাকা ঋণসুবিধা দেওয়া হয়। চলতি মূলধন অর্থায়নের ক্ষেত্রে ৬০ লাখ টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। সে ক্ষেত্রে সাড়ে ১৬ শতাংশ সুদে পাঁচ বছরের জন্য ঋণ দেওয়া হয়। নিজস্ব সম্পত্তি, অ্যাপার্টমেন্ট—এসব জামানত বা বন্ধক রেখে এ ব্যাংক মাঝারি উদ্যোক্তাদের সাড়ে তিন কোটি টাকা পর্যন্ত ঋণ দিয়ে থাকে। দীর্ঘমেয়াদি ১০ বছরের জন্য ১৩ শতাংশ সুদে দেওয়া হয়ে থাকে এ ঋণ। নারী উদ্যোক্তাদের ব্যবসায়ী হওয়ার উৎসাহ দিতে এ ব্যাংকে রয়েছে ‘অর্জন’ নামের ঋণসুবিধা। সাড়ে ১৪ শতাংশ সুদে নেওয়া যাবে এ ঋণ। নারী উদ্যোক্তাদের ব্যাংকিংয়ের সঙ্গে সম্পৃক্ত করার জন্য প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের ব্যাপারে উদ্যোগ নেওয়ার ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে ক্ষুদ্র ও মাঝারি খাতে এ ঋণ পেতে হলে ব্যবসার ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা লাগবে।ব্র্যাক ব্যাংকএ ব্যাংকে ক্ষুদ্র উদ্যোক্তাদের দেওয়া হয় তিন লাখ থেকে ৫০ লাখ এবং মাঝারি উদ্যোক্তাদের দেওয়া হয় এক কোটি থেকে ১০ কোটি টাকার ঋণসুবিধা। আর নারী উদ্যোক্তাদের জন্য দেওয়া হয় ‘প্রথমা’ ঋণ; এতে উদ্যোক্তাদের জামানতহীন ৪৮ মাসের জন্য ২৫ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। সে ক্ষেত্রে এ ব্যাংক থেকে জামানতসহ ‘অপূর্ব’, জামানতহীন ‘অনন্য’ নামের এসব ঋণ নিতে হলে ১৭-১৮ শতাংশ সুদে পাঁচ বছরের মধ্যে পরিশোধ করতে হয়।ডাচ্-বাংলা ব্যাংকএ ব্যাংক থেকে ঋণ পেতে হলে অন্তত তিন মাসের ব্যবসায়িক অভিজ্ঞতা থাকতে হবে। উদ্যোক্তাদের ১৩ থেকে ১৪ শতাংশ সুদে ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। নারী উদ্যোক্তাদের ঋণ দেওয়া হয় জামানতবিহীন ২৫ লাখ টাকা পর্যন্ত। আর এসব ঋণ নিয়ে তা শোধ করতে হবে এক থেকে পাঁচ বছরের মধ্যে।প্রাইম ব্যাংকক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ঋণ দেওয়া হয় ২৫ লাখ টাকা। সুদের হার ১৭ শতাংশ; পাঁচ বছরের মধ্যে পরিশোধ করতে হবে। নারীদের জন্য রয়েছে ‘আঁচল’ নামের জামানতহীন পণ্য (প্রোডাক্ট)। এ ঋণের পরিমাণ এক লাখ থেকে ছয় লাখ টাকা। যাঁদের দুই বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা আছে, তাঁরাই কেবল ঋণের এ সুযোগ পাবেন।এইচএসবিসি এ ব্যাংক ‘ট্রেড লাইন’ ও ‘ট্রেড আপ’—এ দুটি পণ্যে মাসিক কিস্তিতে এসএমই ঋণ দেয়। ট্রেড লাইনে উদ্যোক্তাদের এক কোটি টাকা এবং ট্রেড আপে পণ্য আমদানির আগে ৫০ লাখ থেকে দেড় কোটি টাকা এবং আমদানির পর দুই কোটি টাকা ঋণ দেওয়া হয়।ইস্টার্ন ব্যাংক লিমিটেডইস্টার্ন ব্যাংক দিচ্ছে ‘ইবিএল আশা’, ‘ইবিএল উদ্যোগ’, ‘ইবিএল অগ্রিম’, ‘ইবিএল মুক্তি’—এ চার ধরনের ঋণ। ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য দেওয়া হয় ইবিএল অগ্রিম ঋণ, যাতে দুই লাখ থেকে নয় লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণসুবিধা দেওয়া হয়। ‘ইবিএল উদ্যোগ’ দেওয়া হয় মাঝারি উদ্যোক্তাদের জন্য। ঋণ দেওয়া হয় ছয় লাখ থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত। নারী উদ্যোক্তাদের জন্য রয়েছে ‘ইবিএল মুক্তি’। সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত দেওয়া হয় ঋণসুবিধা। যমুনা ব্যাংকএ ব্যাংকে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাকে এসএমই ঋণের জন্য দেওয়া হয় ২৫ লাখ (জামানতহীন) টাকা। চলমান প্রতিষ্ঠান এবং ব্যবসাকে দ্রুত দাঁড় করানোর জন্য ১৬ শতাংশ সুদে এ ঋণ দেওয়া হয়, যা ন্যূনতম দুই বছরের মধ্যে পরিশোধ করতে হয়। নারীদের দেওয়া হয় পাঁচ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত জামানতহীন ঋণ।এসব ব্যাংক ছাড়াও ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ঋণ দিচ্ছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক, বেসরকারি ওয়ান ব্যাংক, ইসলামী ব্যাংক, দ্য সিটি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক।