ছোট ক্রিকেটের বড় আসরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর চার দিন পরই ওয়েস্ট ইন্ডিজে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় আসর। আরেকটি বিশ্বকাপের আগে এই প্রতিবেদনে জেনে নিন আগের দুটি টুর্নামেন্টের নানা তথ্যসবচেয়ে সফল পাকিস্তান: টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে সফল দল পাকিস্তান। ২০০৭ সালে সূচনা আসরের ফাইনালে খেলেছে তারা। পরের বার ফাইনাল তো খেলেছেই, হয়েছে চ্যাম্পিয়নও। ১৪ ম্যাচে ১০ জয়ে পাকিস্তানের সাফল্যের হার ৭৫ শতাংশ। ১২ ম্যাচে ৯টি জয় পাওয়া শ্রীলঙ্কার সাফল্যের হারও পাকিস্তানের সমান। তবে গাণিতিক হিসাবে সবচেয়ে সফল দক্ষিণ আফ্রিকা। ১১ ম্যাচে ৯ জয়ে তাদের সাফল্যের শতকরা হার ৮১.৮১!যেখানে এগিয়ে শ্রীলঙ্কা: টেস্ট ও ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় স্কোর শ্রীলঙ্কার (৯৫২ ও ৪৪৩)। আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ স্কোরও তাদের। ২০০৭ বিশ্বকাপে জোহানেসবার্গে কেনিয়ার বিপক্ষে তারা ৬ উইকেটে করেছিল ২৬০ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার পরে দ্বিতীয় সর্বোচ্চ ২১২ রান ভারতের। তিরাশি রানের লজ্জা: বাংলাদেশের। ২০০৭ বিশ্বকাপে জোহানেসবার্গে শ্রীলঙ্কার বিপক্ষে ১৫.৫ ওভারে বাংলাদেশ অলআউট হয়ে গিয়েছিল ৮৩ রানে। এটি অবশ্য বিশ্বকাপে টি-টোয়েন্টির সর্বনিম্ন স্কোর নয়। তবে এর নিচে থাকা ৭৩ ও ৮১ রানের স্কোর দুটি যে দুই দলের, সেই কেনিয়া ও স্কটল্যান্ডের টেস্ট মর্যাদা নেই। এক শ রানের নিচে ধুন্ধুমার ক্রিকেটের বিশ্বকাপে যে ছয়টি স্কোর আছে, সেখানে বাংলাদেশ ছাড়াও রয়েছে টেস্ট খেলুড়ে আরেকটি দেশ—নিউজিল্যান্ড (৯৯ রান)।সবচেয়ে বড়, সবচেয়ে ছোট: অনুমান করতে পারেন, ২০ ওভারের ম্যাচে রানের ব্যবধানে সবচেয়ে বড় পরাজয় কী রকম বড় হতে পারে? ২০০৭ বিশ্বকাপে জোহানেসবার্গে শ্রীলঙ্কা কেনিয়াকে হারিয়েছিল ১৭২ রানে! উইকেটের ব্যবধানে সবচেয়ে বড় পরাজয়টি সেই শ্রীলঙ্কারই। ২০০৭ সালে কেপটাউনে দক্ষিণ আফ্রিকার কাছে তারা হেরেছিল ১০ উইকেটে। বিশ্বকাপে এটিই ১০ উইকেটের প্রথম ও একমাত্র জয়। রানে সবচেয়ে ছোট জয়টিও দক্ষিণ আফ্রিকার। গত বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়েছিল ১ রানে। দিলশান-রাজ: টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে সফল ব্যাটসম্যান তিলকরত্নে দিলশান। ১২ ম্যাচে ৪২.৪৪ গড়ে শ্রীলঙ্কান এই ব্যাটসম্যান করেছেন ৩৮২ রান। স্ট্রাইক রেট ১৪০.৪৪। এই তালিকায় ৩৭৫ ও ৩৩৯ রান নিয়ে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ভারতের গৌতম গম্ভীর ও পাকিস্তানের শোয়েব মালিক। ৩৩০ কিংবা তারচেয়ে বেশি রান করেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে দিলশানেরই ব্যাটিং গড় সবচেয়ে বেশি ৪২.৪৪। তবে ব্যাটিং গড়ে সবাইকে ছাড়িয়ে পাকিস্তানের মিসবাহ-উল হক (৪২.৮৫)।যেখানে শুধুই গেইল: ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে ১১৭ রানের যে ইনিংসটি খেলেছিলেন, সেটিই বিশ্বকাপের একমাত্র সেঞ্চুরি হয়ে আছে। এর পরের বড় তিনটি ইনিংস—দিলশানের ৯৬, হার্শেল গিবসের ৯০ ও জাস্টিন কেম্পের ৮৯ রানের। তিনটি ইনিংসই অপরাজিত।ছক্কার রাজা যুবরাজ: প্রথম শ্রেণীর ক্রিকেটে স্যার গ্যারি সোবার্স ও রবি শাস্ত্রী এবং ওয়ানডেতে হার্শেল গিবসের যে কীর্তি, টি-টোয়েন্টিতে ছয় বলে ছয় ছক্কার সেই কীর্তি ভারতের যুবরাজ সিংয়ের। ২০০৭ বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের ছয় বলে ছয় ছক্কা হাঁকানো যুবরাজই বিশ্বকাপে সর্বোচ্চ ২১ ছক্কার মালিক। এক ইনিংসে সর্বোচ্চ ১০ ছক্কার মালিক ক্রিস গেইলের ছক্কা ১৮টি।গুল-ফ্যাক্টর: ইনজুরির কারণে এবারের বিশ্বকাপে উমর গুলের না থাকাটা পাকিস্তান দলের জন্য অপূরণীয় ক্ষতি। দুটি বিশ্বকাপেই গুল ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারি বোলার। বিশ্বকাপের সেরা বোলিংটিও (৩-০-৬-৫) তার! ইনিংসে পাঁচ উইকেট পাওয়া একমাত্র বোলারও তিনি। এক ক্রিকেটারের দুই লজ্জা: সবচেয়ে বেশি তিনবার শূন্য রানে আউট হওয়া ব্যাটসম্যান এবং এক ইনিংসে সবচেয়ে খরুচে বোলার সনাত্ জয়াসুরিয়া। তিনবার শূন্য রানে আউট হয়েছেন আরও একজন—ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার। তবে এক ইনিংসে ৬৪ রান দিয়ে খরুচে বোলারদের তালিকায় এককভাবেই শীর্ষে শ্রীলঙ্কার বাঁহাতি স্পিনার জয়াসুরিয়া।