ছোট ক্রিকেটের বড় আসরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর এক দিন পরই শ্রীলঙ্কায় শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ। ছোট ক্রিকেটের এটি চতুর্থ ‘বড়’ আয়োজন। আরেকটি বিশ্বকাপের আগে জেনে নিন আগের তিন আসরের নানা তথ্যসবচেয়ে সফল দল: একবার ফাইনাল খেলেছে তারা, আরেকবার চ্যাম্পিয়ন। এ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে সফল দলই বলা যায় পাকিস্তানকে। তবে ম্যাচ জয়ের শতকরা সাফল্যে পাকিস্তান নয়, সবার আগে একবারও ফাইনাল না খেলা দক্ষিণ আফ্রিকা। ১৬ ম্যাচের ১১টিতেই জিতেছে তারা। সাফল্য ৬৮.৭৫ শতাংশ। ৬৬.৬৬ শতাংশ সাফল্য নিয়ে এর পরের অবস্থানে ২০০৯ আসরের রানার্সআপ শ্রীলঙ্কা। ১৮ ম্যাচে ১২টি জিতেছে তারা।যেখানে এগিয়ে শ্রীলঙ্কা: টেস্ট ও ওয়ানডের সর্বোচ্চ দলীয় স্কোর শ্রীলঙ্কার (৯৫২ ও ৪৪৩)। আন্তর্জাতিক টি-টোয়েন্টির সর্বোচ্চ স্কোরও তাদের। ২০০৭ বিশ্বকাপে জোহানেসবার্গে কেনিয়ার বিপক্ষে তারা ৬ উইকেটে করেছিল ২৬০ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার পরে দ্বিতীয় সর্বোচ্চ ২১৮ রান ভারতের (২০০৭, ডারবানে ইংল্যান্ডের বিপক্ষে)।৮৩ রানের লজ্জা: বাংলাদেশের। ২০০৭ বিশ্বকাপে জোহানেসবার্গে শ্রীলঙ্কার বিপক্ষে ১৫.৫ ওভারে বাংলাদেশ অলআউট হয়ে গিয়েছিল ৮৩ রানে। এটি অবশ্য বিশ্বকাপে টি-টোয়েন্টির সর্বনিম্ন স্কোর নয়। তবে এর নিচে থাকা ৬৮, ৭৩, ৮০ ও ৮১ রানের স্কোর চারটি যে চার দলের, সেই আয়ারল্যান্ড, কেনিয়া, আফগানিস্তান ও স্কটল্যান্ডের টেস্ট মর্যাদা নেই।সবচেয়ে বড়, সবচেয়ে ছোট: অনুমান করতে পারেন, ২০ ওভারের ম্যাচে রানের ব্যবধানে সবচেয়ে বড় পরাজয় কী রকম বড় হতে পারে? ২০০৭ বিশ্বকাপে জোহানেসবার্গে শ্রীলঙ্কা কেনিয়াকে হারিয়েছিল ১৭২ রানে! উইকেটের ব্যবধানে সবচেয়ে বড় পরাজয়টি সেই শ্রীলঙ্কারই। ২০০৭ সালে কেপটাউনে অস্ট্রেলিয়ার কাছে তারা হেরেছিল ১০ উইকেটে। বিশ্বকাপে এটিই ১০ উইকেটের প্রথম ও একমাত্র জয়।মাহেলা-রাজ: টি-টোয়েন্টির ব্যাটসম্যান বলতেই চোখের সামনে ভেসে উঠে ক্রিস গেইল, তিলকরত্নে দিলশান, কেভিন পিটারসেনদের নাম। তবে সবাইকে ছাপিয়ে ছোট্ট ক্রিকেটের বড় আসরে সবচেয়ে বেশি রান সংগ্রাহক মাহেলা জয়াবর্ধনে। শ্রীলঙ্কান অধিনায়ক ১৮ ম্যাচে করেছেন ৬১৫ রান। গড় ৪১.০০। ১৫ ম্যাচে ৫৮০ রান নিয়ে অবশ্য এই তালিকার দ্বিতীয় স্থানেই কেভিন পিটারসেন। ৪৫৩ রান নিয়ে তৃতীয় দিলশান। তবে ব্যাটিং গড়ে সবার ওপরে ভারতের রোহিত শর্মা। ১২ ম্যাচে তাঁর রান ৩০৩। গড় ৬০.৬০!গেইলের ১১৭: ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে ১১৭ রানের যে ইনিংসটি খেলেছিলেন, সেটিই পরের আসর পর্যন্ত বিশ্বকাপের একমাত্র সেঞ্চুরি হয়েছিল। ২০১০ বিশ্বকাপে সুরেশ রায়না ও মাহেলা জয়াবর্ধনে সেঞ্চুরি করলেও গেইলের সেঞ্চুরির মাহাত্ম্য একটা জায়গায় অটুট আছে। তাঁর ১১৭ রান এখনো বিশ্বকাপের সর্বোচ্চ ইনিংস। কমপক্ষে ২০০ রান করা ব্যাটসম্যানদের মধ্যে গড় স্ট্রাইকরেটেও সবাইকে ছাড়িয়ে গেইল (১৫৩.৪৭)ছক্কার রাজা: প্রথম শ্রেণীর ক্রিকেটে স্যার গ্যারি সোবার্স ও রবি শাস্ত্রী এবং ওয়ানডেতে হার্শেল গিবসের যে কীর্তি, টি-টোয়েন্টিতে ছয় বলে ছয় ছক্কার সেই কীর্তি ভারতের যুবরাজ সিংয়ের। ২০০৭ বিশ্বকাপে ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রডের ছয় বলে ছয় ছক্কা হাঁকানো যুবরাজকে (২৪) ছাপিয়ে অবশ্য সবচেয়ে বেশি ছক্কার মালিক ক্রিস গেইল (২৭ ছক্কা)। এক ইনিংসে সর্বোচ্চ ১০ ছক্কা মারার রেকর্ডও গেইলের।এক ক্রিকেটারের দুই লজ্জা: সবচেয়ে বেশি চারবার শূন্য রানে আউট হওয়া ব্যাটসম্যান শ্রীলঙ্কার সনাৎ জয়াসুরিয়া। এক ইনিংসে সবচেয়ে খরুচে বোলারও তিনি। ২০০৭ বিশ্বকাপে জোহানেসবার্গে পাকিস্তানের বিপক্ষে ৪ ওভারে তিনি দিয়েছিলেন ৬৪ রান!গুল-ফ্যাক্টর: সেরা ফর্ম হয়তো নেই, কিন্তু পরিসংখ্যান ব্যাটসম্যানদের মূর্তিমান আতঙ্ক হিসেবেই দেখাচ্ছে উমর গুলকে। চোটের কারণে তৃতীয় বিশ্বকাপে না খেলা গুল প্রথম দুই আসরের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার। বিশ্বকাপের সেরা বোলিংটিও (৩-০-৬-৫) তাঁর। ১৪ ম্যাচে তিনি নিয়েছেন ২৬ উইকেট। ১ উইকেট বেশি নিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শহীদ আফ্রিদির, তবে তিনি গুলের চেয়ে বেশি ম্যাচ খেলেছেন ৬টি।