ছোট পর্দায় জেনেলিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউড তারকা জেনেলিয়া ডি সুজা আবার ছোট পর্দায় ফিরছেন। ২০০৯ সালে ‘বিগ সুইচ’ নামের অনুষ্ঠানের মাধ্যমে ছোট পর্দায় তাঁর যাত্রা শুরু। এখন তিনি ইউটিভি স্টারস চ্যানেলের ‘দ্য চুজেন ওয়ান’ অনুষ্ঠানটির উপস্থাপক হিসেবে আসছেন। গত ফেব্রুয়ারিতে প্রেমিক বলিউড তারকা রিতেশ দেশমুখকে বিয়ে করার পর কাজ থেকে বিরতি নিয়েছিলেন তিনি। এখন আবার কাজ শুরু করেছেন। বড় পর্দায় তাঁকে শেষবার দেখা গেছে তেরে নাল লাভ হো গায়া ছবিতে। আইএএনএস।