ছোট পর্দায় প্রিয়াংকার অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোমাঞ্চকর রিয়েলিটি শো উপস্থাপনার মাধ্যমে প্রথমবারের মতো ছোট পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার। কালারস চ্যনেলের জন্য নির্মিত ‘ফিয়ার ফ্যাক্টর-খাতরো কে খিলাড়ি’ নামের শো এর উপস্থাপনা করবেন তিনি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) উপলক্ষে বিশেষভাবে নির্মিত অনুষ্ঠানের উপস্থাপনায় থাকবেন বিখ্যাত এই তারকা। আরেক তারকা অক্ষয় কুমারের পরিবর্তে এই অনুষ্ঠানের উপস্থাপক হয়েছেন এই বিশ্বসুন্দরী। সংবাদ সংস্থা ইন্দো-এশিয়ান িনউজ সার্ভিস জানায়, প্রিয়াংকা চোপড়া এক বিবৃতিতে বলেন, ‘ভারতের টেলিভিশনে বেশ বড় ধরনের এই রিয়ালিটি শো’এর সঙ্গে যুক্ত হতে পেরে আমি খুবই আনন্দিত। অনুষ্ঠানটি আমার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই। আমি নিজে অনুষ্ঠানটির ভক্ত ছিলাম আর পুরো অনুষ্ঠানটি খুব মজা নিয়ে দেখতাম।’ ভারত ও আন্তর্জাতিক ক্রিকেটাররা ২০১০ এর ফিয়ার ফ্যাক্টর- খাতরো কে খিলাড়ি’ খেতাব জয়ের জন্য নিজেদের মধ্যে প্রতিযোগিতায় নামবেন বিশেষ এই অনুষ্ঠানে। এ অনুষ্ঠানের প্রধান অশ্বিনী ইয়ার্দি বলেন, অনুষ্ঠানের ধরন পরিবর্তন হওয়ায় এবারে অক্ষয় কুমারের পরিবর্তে প্রিয়াংকা চোপড়া উপস্থাপনা করবেন। তিনি আরও বলেন, অক্ষয় এই অনুষ্ঠানটিকে তার অনুকরনীয় উপস্থাপনা দ্বরা অত্যন্ত উচুমাত্রায় নিয়ে গেছেন। কিন্তু এবারে আমরা পুরো অনুষ্ঠানের ধরনে পরিবর্তন এনেছি। এর আগে অনুষ্ঠানে আপনারা দেখেছেন, একজন খিলাড়ি আর তেরোজন সুন্দরী থাকে। কিন্তু এবারে আমরা তেরো জন ক্রিকেটার খিলাড়ি এবং একজন সুন্দরী রাখার পরিকল্পনা করেছি। আর এই সুন্দরীর ভূমিকায় থাকছেন প্রিয়াংকা।’