প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিডিআর বিদ্রোহ মামলার রাঙামাটির ছোট হরিণা ১৮ রাইফেল ব্যাটালিয়নের ২৩ জন জওয়ানের বিরুদ্ধে দেওয়া ছয়জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। এ পর্যন্ত এই মামলায় মোট ২১ জনের সাক্ষ্য নেওয়া হলো। আদালত আগামী ১২ জানুয়ারি সকাল নয়টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। বিডিআরের রাঙামাটি সদর সেক্টরে স্থাপিত বিশেষ আদালত ১৫-তে আজ বুধবার সকাল নয়টায় বিচারকাজ শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হয়। আদালতে সভাপতিত্ব করেন বিডিআর চট্টগ্রাম সেক্টরের অধিনায়ক কর্নেল মো. জাহেদুর রহমান। এর আগে গত ৭ ও ৮ নভেম্বর ২৩ জন জওয়ানের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেন ১৮ রাইফেল ব্যাটালিয়নের নায়েক সুবেদার সৈয়দ সাদত লোহানী। গত রোববার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এরপর তিন দিনে ২১ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়।