ছোটদের পত্রিকার বড় উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাউল খবর, আলোর ভুবন, উন্মেষণ, জয়ী, রোদ্দুর, মাত্রা, ইচ্ছেঘুড়ি, ইচ্ছেকথা, চেতনা ’৭১, সুন্দরবন বাঁচান—এগুলো সব দেয়ালপত্রিকার নাম। নজরকাড়া নকশা ও চমৎকার রচনায় সমৃদ্ধ পত্রিকাগুলো পাঠককে এক ভিন্ন জগতে টেনে নিচ্ছিল। কোনো কোনো লেখা পাঠকের কাছে এমন আকর্ষণীয় হয়ে উঠেছিল যে পুরোটা পড়ে শেষ না করে পারছিলেন না। অন্যদিকে, এই পত্রিকাগুলোর খুদে সম্পাদক ও তার দলের সদস্যরাও ছিল উদ্দীপ্ত।গতকাল শুক্রবার বাংলা একাডেমীর চত্বরে শুরু হওয়া দেয়ালপত্রিকার জাতীয় উৎসবের প্রথম দিনের চিত্র এটি। রোববার তিন দিনের এই উৎসবের সমাপনী। ‘মুক্ত আকাশ, মুক্ত বিকাশ’ স্লোগান নিয়ে পঞ্চমবারের মতো এই উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ দেয়ালপত্রিকা পরিষদ। এতে দেশের বিভিন্ন জেলা থেকে শতাধিক মাধ্যমিক বিদ্যালয় ও সংগঠন অংশ নিয়েছে।কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক উৎসবের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী। আলোচনা করেন শ্যামলী নাসরীন চৌধুরী, মেঘনা গুহঠাকুরতা, আবু সাঈদ খান, মোতাহার আকন্দ প্রমুখ।প্রদর্শনী আজ শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এবং কাল রোববার বেলা একটা পর্যন্ত চলবে।