ছোটদের ভোটে পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৩১ মার্চ লস অ্যাঞ্জেলেসে বসেছিল ‘কিডস চয়েস অ্যাওয়ার্ড ২০১২’-এর আসর। এতে সেরা ছবির সম্মান জুটেছে অ্যালভিন অ্যান্ড দ্য চিপমাঙ্কস: চিপরেকর্ড ছবির। অ্যাডাম স্যান্ডলার পেয়েছেন সেরা অভিনেতার পুরস্কার, সেরা অভিনেত্রী হয়েছেন ক্রিস্টেন স্টুয়ার্ট। সংগীতে ছোটদের মন জয় করেছেন জাস্টিন বিবার, মেয়েদের বিভাগে সেলেনা গোমেজ—এখানেও তাঁরা যাত্রী একই তরণীর! পুশ ইন বুটস-এর বরাতে জুটেছে সেরা অ্যানিমেশন ছবির পুরস্কার। অ্যাওয়ার্ডের সঞ্চালক ছিলেন হলিউড তারকা উইল স্মিথ। এদিকে ছোটদের ভোটের ওপর ভিত্তি করে দেওয়া এই অ্যাওয়ার্ডে প্রতিবছর যা হয়, এবারও তেমনটাই হয়েছে—সবুজ কাদায় ভিজিয়ে দেওয়া হয়েছে হলিউডের অনেক তারকাকেই। তাঁদের মধ্যে ছিলেন হ্যালি বেরি, জনি ডেপ, কেটি পেরি, ক্রিস কোলফার, হেইডি ক্লাম, টেইলর লটনার ও জাস্টিন বিবার; সঞ্চালক উইল স্মিথও বাদ যাননি সেই তালিকা থেকে! পিপল ও উইকিপিডিয়া।