ছোটদের মুখের দুর্গন্ধ
শিশুরোগ বিশেষজ্ঞ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কখনো কখনো দেখবে, তুমি ও তোমার বন্ধু মিলে কানঘুষা করছ যে তোমাদের অমুক বন্ধুর মুখের কাছে যাওয়া যায় না। কেমন যেন দুর্গন্ধ বেরোয় তার মুখ থেকে। তবে জেনে নাও, এ রকম তোমারও হতে পারত। আজ লাঞ্চে তুমি খাবারে বেশি পেঁয়াজ খাওনি, তবু এ রকম হতে পারে। যে কেউ কোনো না কোনো সময়ে মুখের দুর্গন্ধে আক্রান্ত হতে পারে। তাই দরকার এটা কীভাবে ঘটে, কীরূপে তা প্রতিরোধ করা যায়, তার চিকিৎসা কী জেনে যাওয়া। দুর্গন্ধ শ্বাস কী অন্য নাম হেলিটোসিস। নানা কারণে তা হতে পারে— ঠিকমতো দাঁত ব্রাশ না করা হলে। কেউ যদি তোমার শ্বাস-প্রশ্বাস দুর্গন্ধযুক্ত বলে, তুমি সকাল থেকে কী খেয়েছো তার কথা মনে করতে থাকো। নিজের শ্বাস-প্রশ্বাস দুর্গন্ধযুক্ত কি না, সত্যিকার বন্ধু থেকে জেনে নাও। ভাইবোনকে জিজ্ঞেস করতে যেয়ো না। এটা না থাকলেও ওরা দুষ্টুমি করে তোমার ‘ব্যাড স্মেল’ আছে—এ রকমই বলবে। প্রয়োজনে চিকিৎসক বা ডেন্টিস্ট দেখাবে। কটুগন্ধের কারণ খাবার ও পানীয়—রসুন, পেঁয়াজ, পনির, কমলার জুস ও সোডা। বিধি মোতাবেক দাঁত ও মুখগহ্বরের যত্ন না নেওয়া হলে। ধূমপান ও অন্যান্য তামাক সেবনদাঁত ভালোভাবে পরিষ্কার না হলে খাদ্যকণা দাঁতের ফাঁকে জমে থাকে। তাতে ব্যাকটেরিয়া জমে, প্ল্যাক তৈরি হয়—এসব শেষ পর্যন্ত দুর্গন্ধ উৎপাদনকারী। প্রতিরোধ করতে হয় কীভাবে কমপক্ষে দিনে দুবার দাঁত ব্রাশ ও একবার গড়গড়া করা। জিভও পরিষ্কার রাখবে। কেননা, এখানেও ব্যাকটেরিয়া জীবাণু দানা বাঁধে। বছরে দুবার ডেন্টিস্ট দেখাবে। ডেন্টিস্ট দাঁত ছাড়াও মাড়ির অন্যান্য রোগ শনাক্ত করতে পারেন। ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে না থাকে, তবে এসিটোন স্মেল মেলে। এই গন্ধ নেইলপলিশ রিমুভারের মতো। দন্ত চিকিৎসক যদি নিশ্চিত হোন যে এই দুর্গন্ধ দাঁতের কারণে নয়, তবে তিনি তোমাকে শিশু চিকিৎসকের কাছে পাঠাতে পারেন। কেননা, সাইনাস, কখনো বা লিভার-কিডনির সমস্যায় এরূপ দুর্গন্ধ শ্বাস হতে পারে। সুতরাং স্বাস্থ্যকর খাবার খাও। দাঁত ও মুখগহ্বরের যত্ন নাও। সুস্থ থাকো।