ছোটপর্দায় আমির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান আর শাহরুখ খানের পর আরেক খান আসছেন ছোটপর্দায়। আমির খানের কথা বলা হচ্ছে। জনপ্রিয় এ তারকার টিভি অনুষ্ঠানের নাম এখনো ঠিক হয়নি। তবে অনুষ্ঠানটিকে জীবনের সবচেয়ে উচ্চাভিলাষী প্রকল্প হিসেবে মানছেন আমির নিজেই। অনুষ্ঠানটির কাজ এখনো পর্যন্ত শুরু না হলেও আগামী বছরই তা টিভিতে প্রচারিত হবে বলে জানা গেছে। এর প্রযোজক হবেন আমির খান নিজেই, সঙ্গে থাকবে স্টার ইন্ডিয়া। আমির খান বললেন, ‘তিন-চার বছর আগে থেকে স্বপ্ন দেখা এবং এর মধ্য দিয়েই এ প্রকল্পের শুরু। এর আগে একাধিক গেম শো করার প্রস্তাব পেয়েছিলাম, কিন্তু সেসবে নতুনত্ব পাইনি বলে করিনি। চেয়েছিলাম নতুন কিছু করতে। আশা করি, তা করতে পারব।’ পিটিআই।