ছোটহরিণা ১৮ রাইফেল ব্যাটালিয়নের রায় ৫ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিডিআর বিদ্রোহ ঘটনায় রাঙামাটির ছোটহরিণা ১৮ রাইফেল ব্যাটালিয়নের ২৩ সদস্যের বিরুদ্ধে আগামী ৫ ফেব্রুয়ারি রায় ঘোষণা করা হবে। একই সঙ্গে আদালত ওই দিন সকাল নয়টা পর্যন্ত মুলতবি করা হয়েছে।আজ রোববার বিডিআর রাঙামাটি সদর সেক্টরে স্থাপিত বিশেষ আদালত ১৫-তে এ আদেশ ঘোষণা করেন আদালতের সভাপতি বিডিআর চট্টগ্রাম সেক্টরের অধিনায়ক কর্নেল মো. জাহেদুর রহমান।আদালত সকাল ১০টায় শুরু হয়ে মাঝে ২০ মিনিট বিরতি দিয়ে চলে বেলা পৌনে ১২টা পর্যন্ত।আদালতের শুরুতে মামলার সরকারি কৌঁসুলি ১৮ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদি হাসান বক্তব্য দেন। এরপর আসামিরা আত্মপক্ষ সমর্থন করে আদালতে লিখিত বক্তব্য দাখিল করেন। তাঁরা সবাই নিজেদের নির্দোষ দাবি করেন।