ছয় গুণীর সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাংস্কৃতিক সংগঠন স্বপ্নকুঁড়ির ২৫ বছর পূর্তি উপলক্ষে ছয় গুণী—কবি আসাদ চৌধুরী, নাট্যজন পীযূষ বন্দ্যোপাধ্যায়, সুরকার শাহীন সরদার, মুক্তিযোদ্ধা সরিৎ কুমার লালা, জাকির হোসেন ও ফারজানা ব্রাউনিয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে।গতকাল শনিবার বিকেলে শিল্পকলা একাডেমীর সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে স্বপ্নকুঁড়ির ২৫ বছর পূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি শফিক আলম মেহেদী, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী, শিল্পী তপন মাহমুদ, সংগঠক গোলাম কুদ্দুছ। সভাপতিত্ব করেন কবি নাসির আহমেদ।