ছয় ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন যোগাযোগ চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় ঘণ্টা পর আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রেলওয়ের চট্টগ্রাম বিভাগ এই কমিটি গঠন করে।আজ বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলস্টেশন এলাকার মেইন লাইনে কনটেইনার ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। এর পরই ওই পথে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন যোগাযোগ বন্ধ বন্ধ হয়ে যায়।আখাউড়া জংশনের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) টি এ চৌধুরী বিকেল পাঁচটা নাগাদ এই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হতে পারে বলে প্রথম আলোকে জানিয়েছিলেন ।এদিকে ঘটনার পর কুমিল্লার শশীদল রেলস্টেশনে চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তনগর পাহাড়িকা, রাজাপুর স্টেশনে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস, আখাউড়ার গঙ্গাসাগর রেলস্টেশনে বাহাদুরাবাদ ঘাট থেকে চট্টগ্রামগামী নাসিরাবাদ এক্সপ্রেস ও ঢাকা থেকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি ইমামবাড়ী রেলস্টেশনে, সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তনগর পাহাড়িকা ট্রেনটি আখাউড়া স্টেশনে আটকে ছিল। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।